1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৫ বার পঠিত
Oplus_131072

সোনারগাঁ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের ৪৬নং মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফৌরদীসী আক্তারের সভাপতিত্বে আয়োজিত অভিভাবক সমাবেশের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেন। বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ এর ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানাজ। বার্ষিক ফলাফল ও অভিবাবক সমাবেশে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান অতিথি মনির হোসেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল গাফফার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সদস্য সচিব খোকন শিকদার।

উক্ত অভিভাবক সমাবেশে অভিভাবক সাংবাদিক মীমরাজ হোসেন রাহুলসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অফিস সহকারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর