1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মান্নানের ব্যাংকে জমা ৫২ হাজার, উপহার স্বর্ণ ৩০ ভরি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। আজহারুল ইসলাম মান্নানের ২৯টি মামলা রয়েছে। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মামলাগুলো দায়ের করা হয়েছে। এর মধ্যে সতেরটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, নয়টি মামলায় অব্যাহতি পেয়েছেন, একটি মামলা প্রত্যাহার করা হয়েছে ও একটি মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে এবং একটি মামলায় জামিনে রয়েছেন। বেশিভাগ মামলাই আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা।

হলফনামা বিশ্লেষণে দেখা যায় আজহারুল ইসলাম মান্নান তার পেশা ব্যবসা দেখিয়েছেন। তার দুইজন স্ত্রী রয়েছে তারা গৃহিনী। তার মোট ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি। এর মধ্যে অস্থাবর ১ কোটি ২৭ লাখ ৪ হাজার ১৬০ টাকা, স্থাবর ৮ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৩৮ টাকা। শেষ আয়কর পরিশোধের পরিমান ছিল ৮ লাখ ২৩ হাজার ৭২৭ টাকা।

আজহারুল ইসলাম মান্নানের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা, তার পরিচালিত মেসার্স বেপারী এন্টারপ্রাইজ নামে ইউনাইটেড কমাসিয়াস ব্যাংকে ৩৩ হাজার ২৬ টাকা ও ব্যাংক এশিয়াতে ১৯ হাজার ৬৫৪ টাকা। তার বাৎসরিক আয় রয়েছে ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা। তার নামে দুটি মোটরযান রয়েছে, যার ঘোষিত মূল্য ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা। তার দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার মোট মূল্য দেখানো হয়েছে ৮ লাখ ৬০ হাজার টাকা। মোট অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৮২৬ টাকা।

 মান্নানের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, তার নামে মোট ১২৫৯ দশমিক ৬২ শতাংশ অকৃষি জমি, যার মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। ৭ তলা ও ৩ তলা দুটি আবাসিক ভবন, যার মোট মূল্য ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮ টাকা। ৩০ তোলা স্বর্ণ উপটোকন হিসেবে পাওয়া উল্লেখ করা হয়েছে। স্থাবর মোট সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৬৯০ টাকা।
মান্নান তার হলফনামায় এক ছেলে ও এক মেয়ের কথা উল্লেখ করেছেন। কিন্তু তার অন্য দুই ছেলে খাইরুল ইসলাম সজিব ও সাকিব এবং মেয়ে মারিয়া ইসলাম মুন্নির কথা উল্লেখ করেননি। এছাড়া হলফনামায় তার কোনো ঋণ বা দায়ের তথ্য উল্লেখ করা হয়নি। তার দুইজন স্ত্রী তাদের নামে কোনো সম্পদ হলফনামায় উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর