1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক তাওলাদকে প্রাণনাশের হুমকি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সোনাপুর এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় স্থানীয় সাংবাদিক তাওলাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ওই ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে উল্লেখ করেন, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকায় সাংবাদিক তাওলাদ হোসেন বসবাস করেন। স্থানীয় মজিদ মিয়ার ছেলে মারুফ মিয়া দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। তিনি বাধা দেওয়ায় বুধবার রাতে বাড়ী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে হামলা চালিয়ে হত্যার চেষ্টার চালায়। পরে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ বিষেয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর