
সোনারগাঁ প্রতিনিধি:সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনুর উদ্যোগে ১৬ ডিসেস্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করা হয়ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ থানার সামনে থেকে বিজয় র্যালি বের হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ বিজয় র্যালীর নেতৃত্ব দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, সনমান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার রেজাউল হক, আবু বক্কর, জাহিদুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম সুমন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।