
সোনারগাঁ প্রতিনিধি:সোনারগাঁ সনমান্দীতে মহান বিজয় দিবস উপলক্ষে সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন।শুক্রবার ২০ই ডিসেম্বর বিকেলে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ছোট দল ও বড় দল দুই দলে খেলা হয়। উক্ত খেলা বড়দল ০১-০ গোলে বিজয়ী হয়।
উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সোহাগ,৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নাসির,সাধারণ সম্পাদক আলী আকবর,সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান,বিএনপির নেতা মাজহারুল,ওয়াসকুরনী,বশির আহমেদ ভূঁইয়া,আলমগীর ভূঁইয়া আবুল বাশার প্রমুখ।
মোসলেহ উদ্দীন বলেন-যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।