
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক:নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও মরহুম বিল্লাহ হোসেন চেয়ারম্যানের পুত্র মাসুম বিল্লাহ্। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের মেট্রোহল এলাকায় বিএনপির জনসভায় বিশাল মিছিলটি নেতাদের নজড় কাড়ে।
মিছিলে নেতৃত্ব দেন-মাসুম বিল্লা।সোনারগাঁ সনমান্দী ইউনিয়ন বিএনপির অংগসংগঠনের হাজার হাজার নেতৃকর্মী অংশ নেয় মিছিল টিতে।
তারা জানান,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়েছে নেতাকর্মীরা।