1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বন্দরে জামিনে এসে হত্যা মামলার আসামীর ফের সন্ত্রাসী কান্ড, এলাকায় আতঙ্ক।

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জামিনে মুক্তি পেয়ে রাহিম হত্যা মামলার‍ অন্যতম আসামি সালাউদ্দিন ফের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, নারী নির্যাতন, হুমকি ধামকী সহ নানা অপরাধ মুলক কর্মকাণ্ড চালাচ্ছে।  এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তবে স্থানীয়রা বলছেন, জামিনের শর্ত ছিল সে এলাকায় কোনো অপরাধে জড়াবে না। জামিনের শর্ত ভেঙ্গে প্রতিনিয়ত অপরাধ মুলক চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি উপজেলার মুছাপুর ইউনিয়নের সোয়াদ নামে একটি তিন বছরের ছেলেকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় হত্যা মামলার আসামী সালাউদ্দিন। এঘটনা সোয়াদের মা বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি ডায়েরিতে উল্লেখ করেন, তার ছেলে আলিফ আহাম্মেদ (১৬) ও তার মেয়ে ছোঁয়াকে(১০) স্কুলে আসা যাওয়ার পথে হুমকি ধামকি সহ প্রায় উত্তক্ত করতো সালাউদ্দিন। তার ভয়ে এখন তারা ঘরবন্দী জীবন যাপন করছেন।

এলাকাবাসীরা বলেন, আমরা এখন আতঙ্কে আছি। হত্যা মামলার আসামী সালাউদ্দিন এখন এলাকায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সার্থের জন্য অনেক সময় প্রভাবশালী মহলের সুপারিশে অপরাধীরা জামিনে বের হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, জামিন ব্যবস্থায় কঠোর নজরদারি ও মনিটরিং না বাড়ালে এই বেপরোয়া প্রবণতা নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। জনমনে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর