1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নোয়াগাঁ ইউনিয়ন  যুবদলের উদ্যোগে সমাবেশ

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
oplus_0

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক কাউসার আহাম্মেদ, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী, সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন শিকদার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিব হাসান, সদস্যসচিব আরিফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য খাইরুল ইসলাম সজীব বলেন-বিএনপির দুর্দিনে যারা মাঠে কাজ করেনি এবং যারা ১৭ বছর দলের কোন কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিলোনা সে সকল সংস্কারপন্থী ও হাইব্রিডদের সোনারগাঁ বিএনপিতে যায়গা হবেনা। সোনারগাঁ বিএনপিতে আজহারুল ইসলাম মান্নানের কোন বিকল্প নেই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর