1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও পিআর পদ্ধতির দাবি নিয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড.মো. ইকবাল হোসাইন ভূইয়া গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলতপুর, বড়ইকান্দি ও প্রেমেরবাজার এলাকায় জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও পিআর পদ্ধতি সহ ৫ দাবিতে এ গণসংযোগ করেন।

অধ্যক্ষ ড.মো.ইকবাল হোসাইন ভূইয়া বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনকে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ থেকে মুক্তকরার জন্য উন্নয়ন সমৃদ্ধির জন্য দৃঢ়ভাবে তারা প্রত্যয় ব্যক্ত করছে। আমি আশা করছি দাড়ি পাল্লা পতীকের প্রার্থী জামায়াতে ইসলামী এমপি প্রাথী জনগণের ভোটে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলিম সহ সকল ধর্ম এবং বর্ণ নির্বিশেষে, জামায়াতে ইসলামী যেহেতু সততা, ন্যায় পরায়নতা পরিক্ষায় পরিক্ষিত এবং চাঁদাবাজমুক্ত ও দখলবাজ মুক্ত জামায়াতে ইসলামী সেহেতু বাংলাদেশকে একটি সুন্দর কল্যানকর রাষ্ট্র হিসেবে দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সকল দলের অংশগ্রহনে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তার জন্য নির্বাচন কমিশনকে আরো গুরুত্বপূর্ন কিছু কাজে হাত দিতে হবে। গত ১৬ বছরে যে ফ্যাসিস্ট সরকারের আমলের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা রয়েছে। সেই সংবিধান ও নির্বাচন ব্যবস্থা মাধ্যমে সকল দলের অংশগ্রহনের ভিক্তিতে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

ড.মো.ইকবাল হোসাইন বলেন, জুলাই জাতীয় সনদের ভিক্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেছে। এর মধ্যে জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যা-দূনীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যে সারা দেশে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। কাল শুক্রবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করা হবে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার প্রধান মাওলানা ফৌরদীস খাঁন, সনমান্দী ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি আব্দুল মোমিন, সনমান্দী ইউনিয়ন জামায়েত ইসলামীর সহসভাপতি আব্দুল সাত্তার আর্মি, সনমান্দি ই্উনিয়ন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি, জামায়াত নেতা আশরাফুল আলম ও সনমান্দির ব্যবসায়ী শাখাওয়াত হোসেন শওকত সহ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর