1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জেলায় শ্রেষ্ঠ সোনারগাঁয়ের তিন শিক্ষক

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁ উপজেলার তিন শিক্ষক শ্রেষ্ঠ হয়েছেন। ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম ও পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শারমিন ইসলামকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) জেলা নির্বাচক কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও  সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সহকারি শিক্ষক আমিনুল ইসলাম বলেন, জেলায় শ্রেষ্ঠ হয়েছি এটি আল্লাহর একটি রহমত। আমার বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করি। বিভাগীয় পর্যায়ে ভালো করার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর