1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ -জামায়াত নেতা ড. ইকবাল

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বুধবার ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুপুর থেকে গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান।

এ সময় সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী  অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

৫ই আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হই, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর