1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক :নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুটি থানার হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

আদালত পুলিশের পরিদর্শক আরও বলেন, নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা তিনটি হত্যা ও বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে চার দিন করে তিন মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর