1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৫৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি:খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী ও মেডিকেলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে কর্মবিরতি সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ বিবেচনায় এবং দাবি মানার আশ্বাসে কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর