
সোনারগাঁ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোরআন পাঠ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকো রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য, দেশবাসীর কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”
এসময় আরও উপস্থিত ছিলেন, ,সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।