1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সাংবাদিক ফয়সাল দেখতে জামায়াত নেতৃবৃন্দ

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
oplus_0

সোনারগাঁ প্রতিনিধি :ডেংগু জ্বরে আক্রান্ত দৈনিক শতাব্দী পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেসক্লাবের সদস্য ফয়সাল আহমেদের শারীরিক  অবস্থা ও খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনীত এমপি প্রার্থী ও জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

ডেংগু জ্বরে আক্রান্ত সাংবাদিক ফয়সাল আহমেদকে দেখতে মঙ্গলবার (১১ই মার্চ) সন্ধ্যায় পশ্চিম সনমান্দী তার  গ্রামের নিজ বাড়িতে যান।

এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও শিক্ষাবিদ গবেষক জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ফয়সাল আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর