1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (৮ সেপ্টেম্বর ) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের ৬ দফা দাবি করা হয় এর মধ্যে অধ্যক্ষের নিঃশর্ত  অব্যাহতি, বিল ভাউচার বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের অব্যাহতি, প্রতিষ্ঠানের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড শিক্ষক কমিটি গঠনের মাধ্যমে  সচ্ছতা নিশ্চিত করা, প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা, পিকনিকের নামে ছাত্রী হয়রানির সাথে সংশ্লিষ্ট সকলের বিচারের আওতায় আনা, যোগ্য এবং শিক্ষিত ব্যক্তিদের কে নিয়ে প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করার দাবি জানায় তারা।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা অবরোধ থাকার পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম বারী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। শিক্ষার্থীদের দাবি যুক্তিক আমি ইউএনও মহোদয় সাথে কথা বলে দাবিগুলো সমাধান করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর