প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
সোনারগাঁয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় দুপক্ষের সংঘর্ষ, নিহত-১

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত নাসির উদ্দীন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডের প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত নাসির উদ্দীন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
নিহতের ভাই আক্তার হোসেন বলেন, গত রোববার নাসির উদ্দীনের কবুতরের বাচ্চা পাশের বাড়ির প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেলে। এর বিচার দিতে যাওয়ায় দুপক্ষের মধ্যে কথাকাটি হয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় নাসির পরে তাকে উদ্ধার করে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: রাশেদুল হাসান খান বলেন, সংঘর্ষের ঘটনায় দুইদিন আগে থানা একটি লিখিত অভিযোগ করেন। এঘটনায় আহত নাসির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আগের অভিযোগটি হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.