সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের প্রার্থী গোলাম মসীহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা করা হয়।
সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা মার্কার পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি ভবিষ্যতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় দুটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.