আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রোকেয়া আক্তার। সোমবার (২৮জুলাই) দুপুরে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা করা হয়।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোকেয়া আক্তার বলেন,বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও।শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।প্রতিটা শিক্ষার্থীদের ৭৫% ক্লাসে উপস্থিত থাকার কথা বলেন।শিক্ষার্থীদের হাতে মোবাইল দিতে নিষেধ করেন।
তিনি আরও বলেন,শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণকে খেয়াল রাখতে হবে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য নুরুজ্জামান স্বপন সহ শিক্ষকমন্ডলী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.