প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
সোনারগাঁয়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের হল রুমে দূর্নীতি প্রতিরোধ কমিটি'র আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয়, ছাত্র ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত না করা হলে দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়।
বিষয়টির পক্ষে অংশ নেন আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেন সোনারগাঁ

ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
অনুষ্ঠানে সোনারগাঁয়ে সরকারী কলেজের প্রভাষক নিগার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন, জেলা দূর্নীতি কমিশনের উপ-সহকারী পরিচালক মো: মশিউর রহমান, ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক পীর মোহাম্মদ, রেক্টর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রহমান বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র নকল করলে দূর্নীতি করা হয় বিষয়টি এমন নয়, যারা একজনের টা আরেকজন দেখে লেখে সেটাও দূর্নীতি। আমরা আমাদের অবস্থান থেকে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.