সোনারগাঁ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। আজ বুধবার বিকেলে সোনারগাঁয়ের একটি রিসোর্টে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, এ আসনে সোনারগাঁ উপজেলা থেকে চারজন বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থেকেও দুজন প্রার্থী মনোনয়ন চাইবেন। সকলেই এমপি হওয়ার যোগ্যতা রাখেন। দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার পক্ষে কাজ করে জয় নিশ্চিত করা হবে। মনোনয়ন প্রতিযোগিতা করে দলকে শক্তিশালী করতে হবে। দলে দ্ব›দ্ব নয়, মনোনয়ন প্রতিযোগিতার মাধ্যমে ধানের শীষের প্রচার করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে জয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন" স্বৈরাচারী শেখ হাসিনার আমলে হামলা মামলায় অসংখ্যবার জেল খেটেছি। এমনও হয়েছে, আমার জামিন হয়েছে তবে জেলগেট থেকে বের বাড়ি ফিরতে পারিনি পুলিশ আবার গ্রেপ্তার করেছে। আমরা হামলা মামলায় নির্যাতিত হয়েও তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে রাজপথে থেকে দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছি। দল আমাকে মূল্যায়ন করবে বলে আশাকরি।
মামুন মাহমুদ বলেন, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, নদী, খাল বিল রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.