সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম মুকুল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার সনমান্দী ইউনিয়নে ঈমানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের আত্মার মাগফেরাত কামনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। ওই সভায় উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল উপজেলা পরিষদ নির্বাচনে ভা্ইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
মতবিনিময় সভায় সনমান্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি আবু সিদ্দিক সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল। আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা কৃষকলীগের সহসভাপতি মতিন মিয়া, জিয়াউদ্দিন, অলক মিয়া, মিজান, হোসেন, মোহাম্মদ আলী, সালাউদ্দিন, দেলোয়ার, হারুন, ছাত্রলীগ নেতা সাব্বির, সোহান, রোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুকুল বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আপনাদের দোয়া চাই। সকলের সহযোগিতায় এ নির্বাচন করতে চাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2026 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.